ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা : গ্রেফতার ১


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৫:১৭
মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে আজ রোববার (৪ জুলাই) সকাল ৭টার দিকে বাঁশ দিয়ে পিটিয়ে নাজমা (৪০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। ওই গৃহবধূ শিবালয় উপজেলার মালুচী গ্রামের কাশেম আলীর ছোট মেয়ে। নাজমার স্বামীর নাম ইসলাম সর্দার, তিনি কৃষিকাজ করেন।
 
ইসলাম সর্দার জানান, রোববার সকালে আমি এবং আমার স্ত্রী ক্ষেতে মরিচ তুলতে যাচ্ছিলাম। ক্ষেতে বর্ষার পানি থাকায় আমার স্ত্রী বলল তুমি নৌকা দিয়ে ওই পথে যাও, আমি হেঁটে এদিক দিয়ে যাই। কিছুদূর যাওয়ার পর পাশের ক্ষেতে থাকা নাজমার ভাসুর মোসারফ (৪৫) বাড়ির শব্দ শুনতে পাই। আমার ভাগ্নে শামিম পাশের ক্ষেত থেকে চিৎকার করে বলে, এই রফিক, ইসলামের বৌকে মারস কেন? মোসারফ এবং শামিমের আর্তচিৎকারে লোকজন এগিয়ে এসে রফিককে ধাওয়া দেয়ার পর পালিয়ে যায়। এরপর সবাই দেখতে পান হা‍ঁটুপানিতে নাজমা পড়ে আছে। সাথে সাথে কোলে তুলে নিয়ে আমাদের বড় ছেলে মো. রনি সর্দার লোকজনের সহযোগিতায় মানিকগঞ্জ মুন্নু হাসপাতালে নিয়ে যায়। এক্স-রে রিপোর্ট করার পর কর্তব্যরত ডা. ঢাকায় নিয়ে যেতে বলেন। সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসাপাতালে নেয়ার পর কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষনা করেন।
 
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। আসামিকে গ্রেফতারের জন্য ওসি (তদন্ত) মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে নামে। শিবালয় থানার শিমুলিয়া ইউনিয়নের ফেচুয়াধারা থেকে দুপুর সোয়া ২টার দিকে রফিককে গ্রেফতার করা হয়। মামলার প্রস্তুতি চলছে। পোস্টমর্টেম রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ