ঢাকা বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বাকৃবিতে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনাসভা ও আলোকচিত্র প্রদর্শনী


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ১:৫৫
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে স্মরণে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহীদ নাজমুল আহসান হল সংলগ্ন খেলার মাঠ ওই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগ। এ সময় পিতার স্মৃতির চিত্রগাঁথা শিরোনামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শন করা হয়।
 
অনুষ্ঠানে কৃষিবিদ শাকিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন , শহীদ নাজমুল আহসান হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ মুহাম্মদ মাহবুবুর রহমান আলমগীর এবং ছাত্রলীগের সহ-সভাপতি কৃষিবিদ তারিকুল ইসলাম খান লিমন।
 
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নুরুল হায়দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ।ছাত্রলীগ সভাপতি তায়েফুর রিয়াদ বলেন,  আগস্ট মাস শুধু শোকের মাস না এই মাসে পরাজিত শক্তির কথাও স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধুকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিলো। স্বপরিবারে হত্যার মিশন পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। বাকৃবিকে মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এজন্য বাকৃবি শাখা ছাত্রলীগ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেন, ফসল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। দেশ ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হলে শ্রীলংকার মতো অবস্থা হতো। বঙ্গবন্ধু কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষিবিদদের প্রথম শ্ৰেণীর মর্যাদা দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষে কৃষিকে গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এই দেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুও ততোদিন অমর থাকবে। 

এমএসএম / এমএসএম

শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল

জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন

হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক

পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

র‌্যাবের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১