শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের ৬ ইউপি সদস্য-সদস্যা। সোমবার (২৯ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান ছুফি মিয়া টিআর-কাবিখাসহ বিভিন্ন প্রকল্প থেকে অভিযোগকারীদের বঞ্চিত করে গুটিকয়েক ইউপি সদস্যকে নিয়ে পরস্পর যোগসাজশে প্রকল্প পাস করে আত্মসাৎ করে স্বেচ্ছাচারিতা করে আসছেন। এমনকি তাদের মাসিক সভায় অবগত না করে পরবর্তীতে রেজুলেশন করার জন্য সাদা রেজিস্টারে স্বাক্ষর আদায় করে আসছেন। তারা প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া তাদের উনিয়ন পরিষদ থেকে বের করে দেয়ার হুমকি দেন।
অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, চেয়ারম্যান ছুফি মিয়া টিআর-কাবিখা-কাবিটা এলজিএসপি প্রকল্পে নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ ও অভিযোগকারী ইউপি সদস্য-সদস্যাদের ওয়ার্ডের জনগণকে নাগরিকত্ব সনদপত্র, উত্তরাধিকার সনদপত্র ও জন্ম-মৃত্যু নিবন্ধন সনদপত্র দিতেও হয়রানি করে আসছেন।
এছাড়াও জরুরিভিত্তিতে কম্পিউটার ক্রয়ের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ হলেও ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া পুরো টাকা আত্মসাৎ করেন। এছাড়া ১, ২ ও ৩নং ওয়ার্ডের ৩টি কর্মসৃজন প্রকল্প ওই ইউপি সদস্য-সদস্যাদের অবগত না করে নিজ দায়িত্বে কাজ শুরু করেন এবং সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেন।
এমতাবস্থায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ সেচ্ছাচারিতার মাধ্যমে তাদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত না করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যই অভিযোগপত্র দায়ের করেন তারা৷
অভিযোগকারী ইউপি সদস্য সুমন মিয়া, শাহজাহান মিয়া, গোলাম কিবরিয়া, সদস্যা মরিয়ম বেগম, লোভা রানী দাস ও সুহেনা বেগম অভিযোগ করে বলেন, তাদের সাথে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছাচারিতা করছেন চেয়ারম্যান ছুফি মিয়া। তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা৷
অভিযোগের ব্যাপারে কথা বলতে দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়ার মুঠোফোনে বারবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied