শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভুমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, ওসি খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান প্রমুখ৷
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক প্রতিরোধ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied