ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ১:৫৭
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় অমই দাস (৪৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পশ্চিম পাগলার ব্রাহ্মণগাঁও (রথপাড়া) গ্রামের মৃত ক্ষীতিশ দাসের ছেলে। 
 
জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণগাঁও এলাকার অগ্রণী ফিশারির পার্শ্ববর্তী একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে শন্তিগঞ্জ থানা পুলিশে খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। 
 
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাঁতার না জানা বুদ্ধিপ্রতিবন্ধী অমই দাস ব্রাহ্মণগাঁও এলাকার অগ্রণী ফিশারির নিকটবর্তী পুকুরে গরুর জন্য ঘাস কাটতে যান। একপর্যায়ে সকাল ১০টার দিকে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় অমই দাসের বাম পায়ের বুড়ো আঙ্গুলে ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে দেখা যায় এবং মুখে ফেনা দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অমই দাস পানিতে ডুবে অথবা সাপের কামড়ে মারা যেতে পারেন। বুদ্ধিপ্রতিবন্ধী অমই দাসের সাথে এলাকার প্রত্যেকের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল বলেও জানান তার পরিবার ও স্থানীয়রা। 
 
শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান