ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে সাবেক উপ-প্রধানমন্ত্রী মোয়াজ্জেম হোসেনকে গার্ড অব অনার প্রদান


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২২ বিকাল ৫:৫২

শ্রীনগরে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম শাহ্ মোয়াজ্জেম হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ এলাকায় শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর নেতৃত্বে শ্রীনগর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাদ যোহর শ্রীনগর স্টেডিয়াম মাঠে শাহ্ মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রবীণ এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে শাহ্ মোয়াজ্জেম হোসেনের লাশ দাফনের জন্য ঢাকায় নেয়া হয়।

এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকার গুলশানের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। শাহ্ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়