রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
রাজধানীর কদমতলীতে আরাফাত ইয়াছিন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আরাফাত শনির আখড়া আয়েশা মোশারফ মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করতো। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৮ মে) সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরাফাতের ভাই আব্দুল হাই সোহেল জানান, গত রোজার ঈদের আগে এলাকায় ক্রিকেট খেলা নিয়ে সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। সেই জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া আরএস সুপার টাওয়ারের সামনে শুভ ও প্রিন্সসহ ১৫ থেকে ২০ জন আরাফাতকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের বুক, পিঠসহ শরীরের কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
প্রীতি / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক