কঠোর লকডাউনের মধ্যে প্রকাশ্যে জুয়ার আসর
করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্যেও টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমজমাট জুয়ার আসর চলছে। উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীর অংশে বেলটিয়া খেয়াঘাটের পাশে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই জুয়ার আসর চালানো হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলটিয়া গ্রামের রশিদ প্রামাণিকের ছেলে জয়নাল প্রামাণিক ও জোকারচরের মৃত আফছার আলীর ছেলে কদম আলী ওই জুয়ার আসরের প্রধান উদ্যোক্তা। তারা বিভিন্ন এলাকার জুয়াড়িদের খবর দিয়ে এনে জুয়ার আসর পরিচালনা করে থাকেন। জেলার ধনাঢ্য ও পেশাদার জুয়াড়িরা ওই আসরে অংশ নিয়ে থাকেন। বিভিন্ন এলাকার জুয়াড়িদের সরব পদচারণায় আকৃষ্ট হয়ে স্থানীয় তরুণ-যুবকরাও ওই আসরে অংশ নিচ্ছে। তারা জুয়ার টাকা জোগাড় করতে ছোটখাটো চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। ফলে স্থানীয় পর্যায়ে অপরাধপ্রবণতা বাড়ছে।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, জয়নাল ও কদম আলী জেলার চিহ্নিত জুয়াড়ি। তারা মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে জুয়ার আসর চলাচ্ছে। জুয়ার আসর চালাতে তারা একটি সিন্ডিকেট গঠন করেছে। ওই সিন্ডিকেট জুয়ার আসরের নিরাপত্তায় নিয়োজিত থাকে। তাছাড়া জুয়ার আসরকে কেন্দ্র করে ওই স্থানে অস্থায়ী দোকানপাটও বসানো হয়েছে। জুয়াড়িদের সিন্ডিকেটের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায় না।
গোহালিযাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী তালুকদার গণমাধ্যমকর্মীদের জানান, অসুস্থ থাকায় তিনি সাময়িকভাবে এলাকার প্রত্যন্ত অঞ্চলের খবর রাখতে পারছেন না। জুয়ার আসর চালানো হলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা দরকার।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। খোঁজ নিয়ে দ্রুত আইনি প্রদক্ষেপ গ্রহণ করবেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied