ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কল করলেই পৌঁছে যাবে অক্সিজেন সেবা


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৭-৭-২০২১ রাত ১১:৩৬
খুলনার কয়রায় করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেনসেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত উদ্যোগে ‘আক্তারুজ্জামান বাবু এমপি অক্সিজেন ব্যাংক’ চালু করা হয়েছে। (৭ জুলাই) বুধবার কয়রা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন সংসাদ আক্তারুজ্জামান বাবু। শুভ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।
 
সাংসদ আক্তারুজ্জামান বাবু  জানান, ‘আক্তারুজ্জামান বাবু  অক্সিজেন ব্যাংক’ থেকে করোনায় আক্রান্ত রোগী বিনামূল্যে সেবা নিতে পারবেন। অক্সিজেনের অভাবে যেন কোনো রোগীর মৃত্যু না হয় এজন্যই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করেছেন। যতদিন করোনার সংক্রমণ থাকবে, কয়রা-পাইকগাছা থেকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানান সাংসদ বাবু।
 
তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে হটলাইনে ফোন করলে স্বল্প সময়ের মধ্যে রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেয়া হবে। করোনার এ দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের জন্য অক্সিজেন অতি জরুরি প্রয়োজন। মানুষের জীবন সংকটে মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। আগামীতে এর পরিধি বাড়ানো হবে।
 
উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আরাফাত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কয়রা উপজেলা আওয়ামী লীলের সভাপতি জিএম মোহসিন রেজা, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেরামত আলী, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সরদার হারুন অর রশিদ, মাস্টার খায়রুল আলম, হাফিজুর রহমান, নির্মল দাস, বাবু ননগোপাল মজুমদার, কয়রা আইসিডি সভাপতি আশিকুজ্জামান, ইখলিয়াসউদ্দিন লিটন, উপজেলা করোনা স্বেচ্ছাসেবী টিম প্রধান শামীম রেজা, উপজেলা মানব কল্যাণ ইউনিটের সভাপতি আলামিন ফরহাদ, সাংবাদিক বাইজিদ হোসেন, জাকারিয়া হোসেন, সমাজসেবক মো. মিজানুর রহমান কোহিনুর, ছাত্রলীগ নেতা বিল্লু, মুক্তারুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার