বোয়ালমারীতে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী গ্রামের ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা সোমবার (২৬ সেপ্টেম্বর)স্থানীয় কুমার নদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি আরিডড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আজিজুল আকিল ডেভিড সিকদার। বিশিষ্ট ও সমাজ সেবক জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ,সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ,ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাফিজ মুক্তি ও তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃশাকির আহম্মদ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাফিকুর রহমান, মোঃ ওবায়দুর রহমান সরদার ও মোঃ ফরিদ সিকদার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। উল্লেখ্য প্রায় দেড়শত বছরের পূরোনো ঐতিহ্যবাহী এ নৌকা বাইচকে ঘিরে স্থানীয় তেলজুড়ী বাজারে বিশাল মেলার আয়োজন করা হয়। আশেপাশের বহু জনপদের হাজার-হাজার নারী-পুরুষ শিশু-কিশোর মেলায় অংশ নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন। এলাকার ঘরে ঘরে নেমে আসে উৎসবের আমেজ। বরাবরের ন্যায় এবারও দূর-দূরান্ত থেকে ছোট-বড় মিলে প্রায় ৮ টি বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন