হরিরামপুরে করোনা পরিস্থিতির অবনতি, এক সপ্তাহে শনাক্ত ৪০
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত ৭ দিনে (১ থেকে ৭ জুলাই) নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১৯ জনে।
মানিকগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে উপজেলায় নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার (১ জুলাই) ১ জন, শনিবার ২ জন, রোববার ২ জন, সোমবার ৫ জন, মঙ্গলবার ১৪ জন এবং বুধবার ১৬ জনের করোনা শনাক্ত হয়। উপজেলায় মোট শনাক্ত ২১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৭ জন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৫১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ জন। করোনা আক্রান্ত হয়ে উপজেলায় এ পর্যন্ত মারা গেছেন ৫ জন।
সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত হরিরামপুর উপজেলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ৭৭৬ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ হাজার ৩১৪ জন।
সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, বাসায় থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সিভিল সার্জন অফিস থেকে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ নিয়মিত খোঁজখবর রাখছেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনই আক্রান্তদের তথ্য পুলিশকে দিয়ে দেই। পুলিশ রোগীসহ আশপাশের লোকজনকে বলে আসে করোনা আক্রান্তরা যেন বাড়ির বাইরে বের না হন। ইউপি চেয়ারম্যান ও গ্রামপুলিশদের মাধ্যমেও তাদের খোঁজখবর রাখা হয়। এছাড়া এদের মধ্যে কারো খাবার সহযোগিতার প্রয়োজন হলে খাবার সহযোগিতাও দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, উপজেলার আন্ধারমানিক, বকচর, বাহিরচর, গোপীনাথপুর, বড়ইচড়া, দানিস্তপুর ও ঝিটকা এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied