হরিরামপুরে করোনায় আক্রান্ত যুবকের মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরের বিজয়নগর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রাজ্জাক (৩০) উপজেলার বিজয়নগরের বাসিন্দা।
রাজ্জাকের এক প্রতিবেশী জানান, কয়েক দিন আগে রাজ্জাক করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা ভাইরাসে আক্রান্ত রাজ্জাককে তার পরিবার গত ৪ জুলাই মানিকগঞ্জ সদর হসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা গেছেন বলে জেনে ছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একেএম রাসেল জানান, করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের ৪ তারিখে আব্দুর রাজ্জাক করোনা ডেডিকেডেট হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিজয়নগরের এক যুবক আজ সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা গেছেন। হরিরামপুরের অবস্থা ভাল নয়। করোনা শনাক্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধারমানিক এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে হরিরামপুরে এ পর্যন্ত ৫ জন মারা গেছেন।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied