ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ছিনতাইকালে ৩ জন গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ৪:১৪
ঠাকুরগাঁওয়ে যাত্রীবেশে উঠে চার্জারের চালককে মারপিট করে চার্জার ছিনতাইয়ের সময় ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়। গতকাল রোববার (১০ অক্টোবর) সদর উপজেলার সালন্দর ইক্ষু খামার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার চার্জারের মালিক সদর উপজেলার চিলারং মধ্যপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৭) বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন আব্দুর রাজ্জাক তার ভাড়ায় চালিত চার্জারটি নিয়ে পৌর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে ছিনতাইকারী দলের সদস্য সদর উপজেলার সালন্দর ভাঙ্গাপুল গ্রামের আইয়ুব আলীর স্ত্রী মোছা আজিমা বেগম সাথি (৪০) ও সালন্দর রাম বাবুর গোডাউনের পার্শ্ববর্তী গ্রামের মো. আলামিন (২৫) যাত্রীবেশে অটো চার্জারটি ভাড়া করে সালন্দর চৌধুরী হাটে যেতে বলেন। সালন্দর চৌধুরীহাটে পৌঁছলে যাত্রীরা জানায় তাদের আরো ২ জন মানুষ ইক্ষু খামারের সামনে আছেন।
 
কিন্তু আব্দুর রাজ্জাক সেখানে যেতে রাজি না হলে ছিনতাইকারীরা মারপিট করে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাকে ইক্ষু খামারের সামনে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকেই ওতপেতে থাকা ছিনতাইকারী দলের সদস্য সালন্দর সিংপাড়া গ্রামের মৃত সিকিল আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪৫) ও একই গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. দুলাল মিয়া (৩২) এসে আব্দুর রাজ্জাককে বেধড়ক মারপিট করে মুখে কাপড় পেঁচিয়ে ফেলে রেখে অটো চার্জারটি নিয়ে সদর উপজেলার নীলারহাটের দিকে চলে যায়। কিছুক্ষণ পর মো. ইউসুফ আলী নামে এক মোটরসাইকেলচালক ওই পথ দিয়ে আসার সময় চালক আব্দুর রাজ্জাক চিৎকার করে সাহায্য প্রার্থনা করেন। পরে ওই মোটরসাইকেলে চেপে আব্দুর রাজ্জাক নীলারহাটে গেলে সেখানে তার অটো চার্জারটি দেখতে পান। এ সময় চিৎকার শুরু করলে বাজারের লোকজন ছিনতাইকারীদের আটক করে মারপিট শুরু করে। কৌশলে মো. আলামিন (২৫) নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নীলারহাটে গিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত