বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আছিরন বেগম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী মারা গেছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন নিহতের কোলে থাকা তার দুই বছরের শিশু পুত্র সোহেল রানা। বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বোয়ালমারী পৌর শহরের আমগ্রাম রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারী পৌর সদরের শিবপুর গ্রামের টুটুল শেখের স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর সদরের শিবপুর গ্রামের টুটুল শেখের স্ত্রী আছিরন বেগম গত ছয় মাস ধরে মানসিক রোগে ভুগছেন। সুযোগ পেলেই বাড়ি ছেড়ে এদিক-ওদিক চলে যান। বুধবার সকালে আছিরন বেগম তার দুই বছরের ছেলেকে কোলে করে বাড়ির পাশে রেললাইনের উপর দিয়ে পায়চারী করছিলেন। এ সময় গোবরা টু রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়েন তিনি। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশু পুত্র সোহেল রানা মারাত্মক আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বোয়ালমারী রেলওয়ে স্টেশন মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী রেলস্টেশনের দ্বিতীয় গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. ছাত্তার মোল্লা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে আহতাবস্থায় উদ্ধারের পর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যতোটুকু জানতে পেরেছি নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ির পাশেই রেললাইন। সকালে ছেলেকে কোলে নিয়ে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। হঠাৎ করে ট্রেন চলে আসায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশটি থানায় রাখা হয়েছে। এটা রেলওয়ে পুলিশের আওতাধীন। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied