ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ৪:৯
ঠাকুরগাঁওয়ে অসাধু, ভুয়া ও সুবিধাভোগী রায়, বর্মণ, সিংহ পদবিধারী কতিপয় হিন্দু সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীর তথা এই পদবিধারী সম্প্রদায়কে ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ প্রদান না করতে আদিবাসী পরিষদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
 
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, এটিএম সামসুজ্জোহা বাবলু, সংগঠনের জেলা শাখার সভাপতি যাকোব খালকো প্রমুখ। পরে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 
বক্তারা উল্লেখ করেন, কিছু স্বার্থন্বেষী, সুবিধাভোগী ক্ষত্রীয় সম্প্রদায়ের অসাধু ব্যক্তিবর্গ যারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করতে না পারায় আদিবাসীদের লেবাস ধারণ করতে চায়। এ কারণেই আদিবাসীর অধিকারের ওপর জোরপূর্বক হস্তক্ষেপের মাধ্যমে পিছিয়ে পড়া প্রকৃত আদিবাসী শিক্ষার্থীদের তথা প্রকৃত আদিবাসীদের জন্য বরাদ্দকৃত সরকারি বা বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা তাদের করে নেয়ার অপপ্রয়াস করছে।
 
ঠাকুরগাঁও জেলার হিন্দু সম্প্রদায়ের কোনো রায়, বর্মণ, সিংহ উপাধির দুষ্ট, সুবিধাবাদী মানুষ যেন তফসিল বর্ণিত ১৫নং ক্রমিকের সুবিধা নিতে না পারে সে ব্যবস্থা নেয়া, প্রকৃত আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে সনদ প্রদান করা, চাকরির ক্ষেত্রে নৃগোষ্ঠীর কোটা সংরক্ষণ ও পূরণ করা, অধিকার হরণ হয় এমন কাজকে শক্ত হাতে দমন করা আশু প্রয়োজন বলে উল্লেখ করেন তারা। 

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত