ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-১০-২০২২ বিকাল ৫:৪৩

সদর উপজেলার গড়েয়া গোপালপুরে গুলজার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপরে একদল দুবৃত্ত বাড়ির জমি নিজেদের দাবি করে এ হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় গড়েয়া গোপালপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে গুলজার হোসেন সদর থানায় অভিযোগ দিয়েছেন।

গুলজার হোসেন বলেন, আমি আমোক্তারনামা দলিল ও বায়নামাপত্রের মাধ্যমে উল্লেখিত জমিটি ক্রয় করে ঘর বাড়ি নির্মান করে বসবাস করে আসছি। কিন্তু জমিটি তাদের পৈত্রিক ও দাদাদের সম্পত্তি দাবি করে একই গ্রামের খায়রুল আলম, খুরশিদ আলম (উজ্জল), রেজওয়ানুল আলম, এনামুল হক সরকার, সাজেদুর হক সাজু, মমিনুল ইসলামসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন দুবৃত্ত আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে উল্লেখিত জমি আমি যাদের কাছে থেকে কিনেছি তাদের নামে রেকর্ডিয় দলিলসহ জমির যাবতীয় কাগজপত্র দেখেই ক্রয় করেই কিনেছি। ইতিপূর্বে এ জাতীয় সমস্যার জন্য আমি আদালতে ১০৭ ধারায় মামলা দায়ের করি। মামলায় তারা আদালতে ওই জমির কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেন নি। তারা আমাকে কোন প্রকার হুমকি, ভয়ভীতি প্রদর্শন করবে না বলে একটি মুচলেকা প্রদান করেন। কিন্তু সেই রায়কে উপেক্ষা করে তারা আবারও বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে জমি দখলের চেষ্টা করছে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষকে রাতেই প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলেন। রাতে গুলজার হোসেন কাগজপত্র নিয়ে থানায় গেলেও অপর পক্ষের লোকজন মঙ্গলবার বসার জন্য সময় চান।

গুলজার হোসেনের প্রতিপক্ষ দলের লোকজনের সাথে কথা বললে তারা জানায়, জমিটি তাদের পৈত্রিক ও বাপ-দাদাদের সম্পত্তি। ওই দিন তারা সেখানে প্রাচীর তুলতে গেলে পুলিশ বাধা দিলে কাজ বন্ধ রাখা হয় বলে জানান তারা।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই বিদ্যুৎ বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে প্রাচীর তোলা বন্ধ রাখতে বলি। উভয় পক্ষকে আগামী মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্রসহ আসতে থানায় বলা হয়েছে। পরবর্তিতে কাগজপত্র বিশ্লেষন করলে সমাধার হয়ে যাবে।  

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত