ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-১০-২০২২ বিকাল ৫:১০

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়ন থেকে পাচারের সময় ২৫বস্তা সার আটক করে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান।

জানা যায়, রাতে ওই ইউনিয়ন থেকে ২৫ বস্তা সার অন্য ইউনিয়নে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সেগুলি আটক করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মতিকে খবর দিলে তিনি সারগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যান। স্থানীয় কৃষকেরা অভিযোগ করে জানান, ডিলারের কাছে সার কিনতে গেলে সংকটের অজুহাত দেখান অথচ রাতের আধারে তা অন্যত্র পাচার করা হচ্ছে। তারা এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর মনিটরিং দাবি করেন।

পরে সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান ঘটনার বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাচারের সত্যতা পেয়ে কৃষি সম্ভার এর প্রোপাইটার মকবুল হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তার পক্ষে হারুন অর রশিদ জরিমানা প্রদান করেন। পরে জব্দকৃত সারগুলি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। পরবর্তিতে সরকার নির্ধারিত মূল্যে ওই সার এলাকার প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে বলে জানান সদর ইউএনও। 

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত