ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন ঠাকুরগাঁওয়ের জাহাঙ্গীর হোসেন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ৩:২৩
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গত বৃহস্পতিবার বিকেলে রংপুর রেঞ্জের ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম।
 
সভায় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এএফএম আনজুমান কালাম বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট) মো. মিজানৃুর রহমান পিপিএম (বার), আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এসএম আশরাফুজ্জামান, রংপুর জেলার পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর  রহমান পিপিএম, পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ রংপুর রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
জানা যায়, সেপ্টেম্বর মাসে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ কৃতিত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত