ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ৪:৪৭

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগহণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদে সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলা পরিষদসমূহে অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলায় সদস্য পদে ১৭৪ ভোট পেয়ে দেবাশীষ দত্ত সমীর (অটো রিক্সা) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোশারুল ইসলাম সরকার (টিউবওয়েল) ১২৭ ভোট পান।বালিয়াডাঙ্গী উপজেলায় সদস্য পদে মো: সফিকুল ইসলাম (তালা) ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিল মো: হাবিবুর রহমান (টিউবওয়েল) ১৯ ভোট পান।

পীরগঞ্জ উপজেলায় সদস্য পদে মো. মোস্তাফিজুর রহমান (হাতি) ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো. গিয়াস উদ্দীন (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ৬০ ভোট।
 
রানীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন (তালা) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট।
 
হরিপুর উপজেলায় আনিসুজ্জামান শান্ত (টিউবওয়েল) ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: হবিবর রহমান (তালা) পেয়েছেন ১৮ ভোট।সংরক্ষিত-১ (বালিয়াডাঙ্গী ও ঠাকুরগাঁও সদর) আসনে সদস্য পদে আফসানা আখতার (ফুটবল) ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি দ্রৌপদী দেবী আগারওয়ালা (টেবিল ঘড়ি) ১৫৪ ভোট পেয়েছেন।
 
সংরক্ষিত-২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেতারা হক (টেবিলঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট পেয়েছেন।
 
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশী চেয়ারম্যান নির্বাচিত হন।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত