শেখ রাসেল দিবস উপলক্ষে শান্তিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
শান্তিগঞ্জে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, ইউআরসি ইন্সট্রাকটর আব্দুল মান্নান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ। আলোচনা সভার পর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied