ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে শেখ রাসেল দিবস উদযাপন


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ৩:৫৩

ফরিদপুরের বোয়ালমারীতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির আয়োজন  করে স্থানীয় ইসলামিক মিশন। দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে প্রতিষ্ঠানটি।

উপজেলার সৈয়দপুরে সংস্থাটির নিজ কার্যালয় প্রাঙ্গণে সকাল ৯টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হুসাইন। এতে স্বাহত বক্তব্য রাখেন মিশনপ্রধান ও স্বনামধন্য চিকিৎসক মো. মাহসিউদ্দীন আহমেদ।

মিশনের মক্তব শিক্ষক মো. শিহাব উদ্দীনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হামিদুল বারী বরুন মিয়া, মক্তবের শিক্ষক মুন্সি সিরাজুল ইসলাম ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৯ জন দরিদ্র নারীকে ৯টি সেলাই মেশিন উপহার দেয়া হয়। পরে দিনব্যাপী বিপুলসংখ্যক নর-নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মিশনপ্রধান ডা. মাহসিউদ্দীন।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার