ঠাকুরগাঁওয়ে আমনে স্বপ্ন বুনছেন কৃষকরা
ঠাকুরগাঁও জেলা দেশের উত্তরের কৃষনির্ভর একটি জেলা। আমন নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। চারদিকে সবজু-সোনালি ফসলের মাঠ। আর কিছুদিনের মধ্যেই আমন ঘরে উঠবে কৃষকের। অনেক স্থানে আগাম জাতের ধান কেটে ফেলেছেন কৃষক। অনুকূল আবহাওয়া, সময়োপযোগী বৃষ্টি, জলাবদ্ধতার অবসান এবং কৃষি অফিসের নিয়মিত পরামর্শ, তদারকির কারণে জেলার কৃষকরা আমনে খুব ভালো একটা অবস্থায় রয়েছেন। সব কিছু ঠিক থাকলে এবছর আমনের বাম্পার ফলন হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। তাই জেলার কৃষকরা আমনে স্বপ্ন বুনতে শুরু করেছেন।
সদর উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় কিছু স্থানে আগাম জাতের ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। আবার কিছু কিছু জায়গায় ধান গাছ সোনারী আকার ধারণ করেছে, আর কয়েকদিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলতে পারবেন। চারা রোপনের পর পর বৃষ্টির পানির অভাবে কৃষকরা চারা রোপন করতে পারছিলেন না। ফলে বেশ কিছু কৃষককে শ্যালোমেশিন, বরেন্দ্র গভীর নলকূপের সাহায্যে পানি দিতে দেখা যায়। কিছু এলাকায় বৃষ্টির জন্য দোয়া, ব্যাঙের বিয়ে সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতেও দেখা যায়। পরবর্তিতে বৃষ্টির পর্যাপ্ত পানি হওয়ায় কৃষকরা স্বস্তির ঢেঁকুর ফেলেন। তাই নতুন ধান ঘরে তোলার মাধ্যমে নবান্ন উৎসবের প্রস্তুতি গ্রহন করছেন জেলার কৃষকরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট, বরুনাগাঁও, শীবগঞ্জ, নারগুন, বেগুনবাড়ি, খোঁচাবাড়ি ও জেলার পীরগঞ্জ, হরিপুর, রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় আমনের ধান কাটার দৃশ্য। দল বেঁধে শ্রমিকেরা আমন ধান কাটছেন। এদের মধ্যে নারী শ্রমিকদের আমনের ক্ষেতে কাজ করার দৃশ্য চোখে পড়ে বেশ কয়েক জায়গায়। জনপ্রিয় বেশ কয়েকটি জাতের ধান আবাদ করা হয়েছে জেলায়। তবে আমনে ডিজেলসহ জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে কৃষকরা নতুন সমস্যায় পরেছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন। যা গত বছরে চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৭ হাজার ২৫ হেক্টর। এর মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৯৭ হাজার ৪৫০ মেট্রিক টন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ