কামরাঙ্গীরচরে বিস্ফোরণে স্ত্রীর পর স্বামীর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বামীর মৃত্যুর পর এবার মারা গেলেন স্ত্রী। শুক্রবার রাতে ইয়াসমিন এবং শনিবার সকালে মারা যায় তার স্বামী আব্দুল মতিন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
তিনি জানান, আব্দুল মতিনের শরীর ৯২ শতাংশ ও ইয়াসমিনের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, শুক্রবার ভোরে সিলেট্টাবাজার এলাকার একটি বাসার নিচতলায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়। এতে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। মারা যাওয়া দম্পতির শিশু সন্তান মাইশা (৯) ও আয়শা (৫) এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকৎসাধীন। মাইশার শরীর ৪৫ শতাংশ ও আয়শার ৪২ শতাংশ পুড়ে গেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু বলেন, শুক্রবার রাতে ইয়াসমিন ও শনিবার সকালে তার স্বামী মতিন মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।
প্রীতি / প্রীতি
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক