বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী পেটানোর অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিকার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুর তিনটার দিকে পৌর সদরের ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্যাতনের ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ মোশারফ হোসেন এর বিচার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি দরখাস্ত দিয়েছেন শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান চৌধুরী। লিখিত অভিযোগ ও শিক্ষার্থীর অভিভাবকদের সূত্রে জানাযায়, শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষা র্থী মইন চৌধুরী শ্রেনী কক্ষে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিলো। এ সময় কিছু কাগজের টুকরো মেঁঝেতে পড়ে যায়। ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন শ্রেনী কক্ষে প্রবেশ করে ফ্লরে ময়লা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে তিনি মেঁঝেতে কাগজ ফেলার দায়ে পঞ্চম শ্রেণির ছাত্র মইন চৌধুরীকে কাঠের বাটাম দিয়ে বেধরক মারধর করেন। লাঠির (বাটাম) আঘাতে ঐ শিক্ষার্থীর পিঠে ও বাহুতে একাধীক লাঁলচে দাগ বা নিলা-ফুলা জখম হয়। ছুটি শেষে আহত শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনা জানালে তাৎক্ষণিক তাকে বোয়ালমারী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি স্কুলে গিয়েও ঘটনার প্রতিবাদ জানান অভিভাবকরা।
এরই ধারাবাহিকতায় পরদিন বৃহস্পতিবার শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দরখাস্ত দিয়েছেন শিক্ষার্থীর বাবা মিজান চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন,ছাত্র অন্যায় করলে শিক্ষকের শাসন করার অধিকার আছে। তাই বলেতো কোমলমতি কোন শিশু ছাত্রকে চোর-ডাকাতের মতো মারতে পারেননা। এটা অমানবিক,বেআইনি। জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মইন খুব দুষ্টুমি করছিল। শাসনের খাতিরেই তাকে কাঠের স্কেল দিয়ে দুটো বাড়ি দিয়েছি। বাচ্চা মানুষ বিধায় দাগ হয়ে থাকতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হুসাইন বলেন,দরখাস্ত পেয়েছি। অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন