ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৭-২০২১ বিকাল ৬:২২

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে, চলমান করনার মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার (১০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর মিরপুর কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল প্রায় ৫০০ দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার সংস্থার পক্ষে বক্তব্যকালে সরকারের কাছে আবেদন করে বলেন, প্রতিবন্ধীরা অসচ্ছল, অনগ্রসর বিধায় তাদের করোনার টিকা গ্রহণের জন্য যাতে একটি কেন্দ্র নির্ধারণ করে দেয়া হয়। এতে তারা তাদের ভোটার আইডি কার্ড নিয়ে টিকা গ্রহণ করতে পারে। জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধীদের সংগঠন হিসেবে পরিচিত। এই সংগঠনের ৬, অরফানেজ রোড, বকশিবাজার ঢাকার বাড়িটি স্থায়ীভাবে বরাদ্দ পাওয়ার জন্য ৩০-০৯-২০২০ তারিখে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়। বিষয়টি প্রধানমন্ত্রীকে বিবেচনাসহ প্রতিবন্ধীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করারও দাবি জানান সংস্থার মহাসচিব।

প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে আমরা সারাদেশে খাদ্য সহায়তা দিচ্ছি। যতদিন এই মহামারী থাকবে ততদিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে। আমরা স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, মো. সোহেল, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-ত্রাণ সম্পাদক আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ