শান্তিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি বাতিলের দাবি
গঠনতন্ত্র অনুযায়ী শান্তিগঞ্জের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি হয়নি দাবি করে এই অবৈধ আহ্বায়ক কমিটি বাতিলের দাবি করে প্রতিবাদ সভা করেছেন হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ বাজারস্থ সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ তালুকদার, ভৈরব সুত্রধর, বীর মুক্তিযোদ্ধা নরেণ দাস, অবণি সুত্রধর, হিন্দু কমিউনিটির নেতা রাধিকা রঞ্জন তালুকদার, বিজয় দাস, রনধীর তালুকদার, অনিল দাস, সুশীল দাস, নিশি সূত্রধর, পার্থ রায়, সমীর দাস, নিবারণ সুত্রধর, সঞ্জিত চক্রবর্তী, পরেশ দাস, রিংকু তালুকদার, ফনিভূষন তালুকদার, বিপুল দত্ত, জুনাই সুত্রধর, বিজয় দাস, নিকৃষ্ণ সুত্রধর প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সম্পূর্ণ অবৈধভাবে উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং আহ্বায়ক ও সদস্য সচিব সম্পূর্ণ অসাংবিধানিকভাবে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের আয়োজন করছেন। এছাড়াও গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি ১১ সদস্য হওয়ার কথা থাকলেও শান্তিগঞ্জের এই কমিটির সদস্য সংখ্যা ২১ জন, যা সম্পূর্ণ অবৈধ। তাই জেলা কমিটির কাছে অনতিবিলম্বে এই অবৈধ কমিটি বাতিলের অনুরোধ করেছেন তারা এবং এই অবৈধ আহ্বায়ক কমিটি যদি বাতিল না করা হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ।
উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু বলেন, কমিটি অবৈধ নয়। জেলা কমিটির নির্দেশেই আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, শান্তিগঞ্জের আহ্বায়ক কমিটি নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে৷ অবৈধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied