ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ প্রতিবাদ সভা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি photo শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ৩:২৮

শ্রীনগর উপজেলার বাঘড়ায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রুদ্রপাড়া এলাকার ইমরান বেপারী অটো গ্যারেজে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন খাঁ, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল, ব্যবসায়ী মনির বেপারী  সৌদি আরব), আমিনুল খাঁ, মো. রহমান, রুবেল মাঝি, আব্দুল রশিদ, রাসেল, চাঁন খাঁ, কাইয়ুম বেপারী, নাজির চোকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, রুদ্রপাড়া গ্রামের আব্দুল মালেক খান ও কাইয়ুম বেপারীদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ থাকায়। উভয় পক্ষের সম্মতিক্রমে প্রায় ২ মাস আগে স্থানীয়ভাবে সমাধানে বসে মোট সম্পত্তির মধ্যে সাড়ে ৮ শতাংশ জমি আব্দুল মালেক খানকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। অথচ কিছুদিন পর রহস্যজনক কারণে আব্দুল মালেক খান ১১ জনকে বিবাদী করে মুন্সীগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট ৩নং আমলী আদালতে মামলা দায়ের করেন। সিআর মামলা নং-৩৬৪/২০২২। আব্দুল মালেক খান মিথ্যার আশ্রয় নিয়ে হয়রানিমূলক মামলায় তাদেরকে আসামী করেছেন। মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, সত্যের জয় হবে। মামলাটির বাদী আব্দুল মালেক খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। উক্ত মামলায় উল্লেখিত স্বাক্ষীদের মধ্যে আব্দুল, আঃ ছাত্তার, আঃ কুদ্দুস, ইয়ানুছ বেপারী জানিয়েছেন মামলায় তাদেরকে স্বাক্ষী রাখার বিষয়ে তারা জানতেন না। ঘটনার বিষয়েও তারা অবগত নন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়