ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কয়রা উপকূলে বেড়িবাঁধের ভেঙে যাওয়া পাঁচটি পয়েন্ট মেরামত সম্পন্ন


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৮-৫-২০২১ বিকাল ৬:৩২
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রা উপকূলে বেড়িবাঁধের ভেঙে যাওয়া পাঁচটি পয়েন্ট মেরামত সম্পন্ন হয়েছে। বাকি চারটি পয়েন্ট দিয়ে অব্যাহত জোয়ারের পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কাটলেও ভরা পূর্ণিমার জোয়ারের পানির উচ্চতা কমছে না। ভাঙা বা‍ঁধ দিয়ে পানি ঢুকে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
 
এদিকে গত ২৬ উপজেলার ভেঙে যাওয়া স্থানে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা বেড়িবাঁধ মেরামত সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান কবি শামসুর রহমানের নেতৃত্বে স্থানীয় সাংসদ ও পানি উন্নয়ন বোর্ডের দিকনির্দেশনায় এলাকার সহস্রাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি আটকাতে সক্ষম হন। ফলে সম্পূর্ণভাবে পানিমুক্ত হলো দক্ষিণ বেদকাশী ইউনিয়ন। জোয়ারের পানিমুক্ত হয়েছে মহেশ্বরীপুর ইউনিয়নও। স্থানীয় সাংসদের দিকনির্দেশনায় ইউনিয়নটির তরুণ সমাজসেবক আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ শিকারির নেতৃত্বে সহস্রাধিক জনসাধারণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তেঁতুলতলার চর ক্লোজার মেরামত সম্পন্ন করা হয়েছে। 
 
অপরদিকে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলামের নেতৃত্বে সহস্রাধিক মানুষ সকাল থেকে মহারাজপুর ইউনিয়নের মঠের কোনা ক্লোজার ও পার্শ্ববর্তী পবনা ক্লোজার দুটি ক্লোজার মেরামত করতে সক্ষম হয়েছে। তবে মহারাজপুর ইউনিয়নের দশালিয়ার দুটি ক্লোজার দিয়ে অব্যাহত পানি প্রবেশ করায় জেলা শহর খুলনার সাথে যোগাযোগের একমাত্র সড়ক কয়রা-পাইকগাছা সড়কটির প্রায় এক কিলোমিটার অর্থাৎ কালনা থেকে অন্তবুনিয়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে নতুন করে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত গর্তে পরিণত হয়েছে। ফলে স্থানীয় পথচারীরা পড়েছেন বিপাকে। যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। এই পানির চাপে গ্রাজুয়েট গ্রাম ও বাগালি ইউনিয়নের কিছু অংশ নতুন করে প্লাবিত হয়েছে। অনেক কাঁচা ঘর ধসে পড়েছে। মৎস্য ঘের ও বাড়ির আঙিনার পুকুরগুলো নোনা পানিতে নিমজ্জিত হয়েছে। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকাবাসী উত্তর বেদকাশী ইউনিয়নের পদ্মপুকুর ক্লোজার মেরামত কাজ সম্পন্ন করলেও ওই ইউনিয়নের গাতিরঘেরীর দুটি ক্লোজার দিয়ে জোয়ারের পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ইউপি চেয়ারম্যান জানান, আগামী দিন সকাল থেকে ওই বাঁধ দুটিও মেরামত করা হবে।
 
স্থানীয় সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান বাবু বলেন, এলাকাবাসীর দুর্দশা লাঘবে ভেঙে যাওয়া স্থানগুলো জাইকা ও পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক টেন্ডার আহ্বান করেছে। ইনশাল্লাহ ২-৪ দিনের মধ্যে মেরামত কাজ শুরু হবে এবং তা দ্রুতগতিতে সম্পন্ন হবে। বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়