ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সড়কের কাজ শুরু এ মাসেই : পরিকল্পনামন্ত্রী


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ৩:১৭
পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন, আমি শেখ হাসিনার একজন উন্নয়নকর্মী। প্রধানমন্ত্রী আমাকে উন্নয়নের জন্যই এ জায়গায় এনেছেন। তিনি আমাকে বলেছেন- আপনি হাওরের সন্তান, হাওরের জন্য কাজ করুন। তার নির্দেশে শুধু হাওরাঞ্চল নয়, পুরো বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি৷ মানুষের জীবনমান উন্নয়নে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সুনামগঞ্জে সিলেট বিভাগের সবচেয়ে বড় সেতু রানীগঞ্জ সেতু বাস্তবায়ন হয়েছে৷ এর বদৌলতে সুনামগঞ্জের সাথে ঢাকার দূরত্ব অনেকটা কমে গেছে৷ শুধু রানীগঞ্জ সেতুই নয়, সুনামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত উড়াল সড়কের কাজ এ মাসেই শুরু হবে৷  সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইলসহ বড় বড় স্থাপনার কাজ চলমান৷ সুনামগঞ্জে রেললাইন আসবে। তাই উন্নয়নের অগ্রযাত্রা বজায় রাখতে শেখ হাসিনার সাথে থাকতে হবে, আওয়ামী লীগের সাথে থাকতে হবে। আমার বিশ্বাস, সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণ শেখ হাসিনার সাথেই থাকবে। 
 
সমেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা সাংসদ অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা

শালিখায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ডাস্টবিন ও বৃক্ষচারা বিতরণ

লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রৌমারীতে ১৫’শ কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ

পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় এক সময়ের তুখোর ছাত্র নেতা আবু তাহের

মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন

দুই বছর ধরে পদ দখল করে আছে, চাকরি করেন টাঙ্গাইল বেতন তোলে রাণীনগর

কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পেলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন

বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ

বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন