ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর নতুন নেতৃত্ব পেল শান্তিগঞ্জ উপজেলা আ’লীগ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৫:২৬

দীর্ঘ ৯ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতুকে সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। 

মঙ্গলবার( ১৫ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় এ নতুন কমিটির ঘোষণা দেন নেতারা। এর আগে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,  আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা সাংসদ এডভোকেট শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখ৷ 

এদিকে কমিটি ঘোষণার পরপরই নতুন সভাপতি-সম্পাদককে নিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা