বশেমুরকৃবিতে কৃষি বনায়ন ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে বুধবার (১‘৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে কৃষি বনায়ন ও প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ।
প্রশিক্ষণের শুরুতে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কৃষি আমাদের প্রাণ, কৃষকরাই কৃষির মূল চালিকাশক্তি। কৃষিবনায়ন, কৃষি বাণিজ্যিকীকরণের মাধ্যমে একটি নতুন মাত্রা যার মাধ্যমে কৃষকেরা কৃষিকে অধিকতর লাভজনক পর্যায়ে নিয়ে যাবে এবং একই সাথে বনায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষা করবে। কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে কৃষিবনায়ন ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন সমস্যা উত্থাপন করেন এবং রিসোর্স পার্সনগণ পরামর্শ প্রদান করেন।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক গ্রামের প্রযুক্তি ভিলেজের ৪০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) ও কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, প্রফেসর ড. মোঃ মাঈনউদ্দিন মিয়া প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied