ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন


কফিল উদ্দিন photo কফিল উদ্দিন
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৪:৮

শরীয়তপুরের খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, অসংখ্য মামলার আসামী ও শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং চাঞ্চল্যকর মান্নান হত্যার অন্যতম আসামী ফারুক চকিদার ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীয়তপুর সদরের পালং গ্রামের মৃত হাচেন শরীফ তালুকদারের ছেলে আতাউর রহমান তালুকদার বলেন, আমাদের জেলার দুর্ধর্ষ খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজী, অসংখ্য মামলার আসামী, শরীয়তপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান হত্যার অন্যতম আসামী ফারুক চকিদার ও তার সন্ত্রাসী বাহিনীর নির্যাতন ও চাঁদাবাজীর বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন।
তিনি বলেন, আমি আমার জমি ভোগ দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও কিছু ভাড়া দিয়ে আসছি। আমার নগদ টাকার প্রয়োজনে আমি ৭৫ শাতাংশ জমি বিভিন্ন সময় বিভিন্নজনের নিকট বিক্রয় করি। আমি ও স্থানীয় আমিন মাদবর (আমার ব্যবসায়িক পার্টনার) দীর্ঘদিন যাবত অবশিষ্ট জমি ভোগ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছি।
আমরা পুরাতন ঘরের সংস্কার ও নতুন কয়েকটি রুম নির্মানের কাজ করা অবস্থায় চলতি বছরের ১৩ অক্টোবর সদর উপজেলার বাঘিয়া গ্রামের মৃত সফিউদ্দিন চকিদারের সন্তান ফারুক চকিদার, ছাদ্দাম চকিদার ও কবির চকিদার আমার নিকট ৫লাখ টাকা চাঁদা দাবী করেন এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। আমি আনুমানিক সমং বেলা সড়ে ১২টার দিকে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ এসে আমাকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেন।
এর আগেও আমাকে ওরা আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এলাকা থেকে সরে যাওয়ারও হুমকি প্রদান করে আসছে। এদিকে উক্ত সন্ত্রাসীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা মান্নান সরদারকে প্রকাশ্যে দিনে দুপুরে খুন করেছে।
ভুক্তভোগী পরিবার তাদের বিরুদ্ধে মামলা করলে বিভিন্ন হুমকি ধমকির মুখে আজ তারা ভিটে বাড়ী ছাড়া মান্নান হত্যার বিচার দাবীতের চলতি বছরের ৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেগুনবাগিচায় একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের কথা জানতে পেরে তাদেরও এলাকায় গেলে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে এ সন্ত্রাসীরা। ভয়ে এখন তারা বাড়ি যেতে পারছে না।
সন্ত্রাসীদের কথা একদিনে বলেও শেষ করা যাবেনা। ওরা খুবই ভয়ংকর। ওদের কোন দল নেই। যে সরকার ক্ষমতায় সেই দলের সঙ্গেই ভাব মিলিয়ে চলে। এই চকিদার পরিবারের অত্যাচারে শরীয়তপুরের অনেক পরিবারই এখন ভিটে মাটি ছাড়া। আপনারা এলাকায় গিয়ে খোঁজ নিলে এসবের সত্যতা পাবেন। আমি আপনাদের নিকট কিছু ডকুমেন্ট দিয়েছি। ফারুক চকিদারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্মের প্রকাশিত পেপার কার্টিং, বিভিন্ন মামলার নম্বর ও তারিখ সহ কয়েকটি মামলার কপি দিয়েছি।
তিনি বলেন, আমরা চাই এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে আমরা যেনো শান্তিতে বসবাস করতে পারি, তাই প্রশাসনের সহযোগিতা কামনা করি।
এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো. আতাউর রহমান তালুকদার ও নিহত আওয়ামী লীগ নেতা মান্নান সরদারের পরিবার।

এমএসএম / এমএসএম

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট