লাকসামে আ’লীগের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির নেতা খন্দকার মোশারফ হোসেনসহ লাকসাম উপজেলা বিএনপির কয়েজন নেতার বক্তব্যেকে মিথ্যা আখ্যায়িত করে এর প্রতিবাদে লাকসাম আ’লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বাইপাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন জানানো হয়, বিএনপি নেতারা লাকসাম আওয়ামীলীগ কর্তৃক বিএনপি নেতা কর্মীরদের আক্রমন ও মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন। বিএনপি নেতারা স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামসহ আওয়ামী লীঘ নেতা-কর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য রাখেন। এছাড়াও লাকসামের বিভিন্নস্থানে টর্চার সেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ আনেন তারা। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।এ সময় বিএনপি নেতাদের এসব মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌরসভা আ’লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল সলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা হাজী ইসহাক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি শম্ভু সাহা, আব্দুল বাতেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলা টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন সানি, সাধারণ
সম্পাদক আমিরুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ প্রমুখ।
প্রীতি / প্রীতি
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত