ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে কোভিড টেস্ট শুরু


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২১ রাত ১০:২৯
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে কোভিড টেস্ট কার্যক্রম শুরু হয়েছে।
 
মঙ্গলবার সকাল ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব টেস্ট কার্যক্রমের উদ্বোধন করেন।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, "শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌছে দিতে আমরা কয়েকটি রুটে বাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সতর্কতাস্বরূপ কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করাচ্ছি। আজ মোট ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে চারজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।"
 
বিভিন্ন রুটে বাস দেয়া প্রসঙ্গে বশেমুরবিপ্রবির পরিবহন দপ্তরের পরিচালক তাপস বালা বলেন, “কোন রুটে কত সংখ্যক বাস প্রদান করা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সকল শিক্ষার্থীর করোনা টেস্ট সম্পন্ন হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
 
এর আগে, করোনা পরিস্থিতে বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৮ জুলাই আয়োজিত একটি লাইভে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে একারণে বিশ্ববিদ্যালয় থেকে বাস দেয়া হবে। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে প্রশাসনের উদ্যোগে কোভিড টেস্ট করানো হবে এবং শুধুমাত্র যেসকল শিক্ষার্থী করোনা নেগেটিভ তারাই বাসে যাওয়ার সুযোগ পাবেন।”

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম