ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গেমসে আসক্ত কিশোরীকে বকা দেওয়ায় ফাঁস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১০:২৫

মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে বকা দেওয়ায় অভিমান করে চাঁদনি আক্তার (১৩) নামে এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দেয় ওই কিশোরী।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে চাঁদনিকে বকা দেয় তার বাবা-মা। এতে সে অভিমান করে রাত আটটার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। উদ্ধারের পর চাঁদনিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

চাঁদনির স্বজনরা জানায়, গেমসে আসক্ত হয়ে পড়েছে চাঁদনি। লেখাপড়ায় মনোযোগ নেই। এতে তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় বাবা-মা। এই অভিমানে সে আত্মহত্যা করেছে।

প্রীতি / প্রীতি

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ