বোয়ালমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ফরিদপুরের বোয়ালমারীতে রবিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ব্রিধান-৯০ সহ উচ্চ ফলনশীল ধান চাষাবাদে কৃষকদের উদ্ভুদ্ধ করতে উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় পর্যায় ভুক্ত কান্দর বিল উপ-প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতা ও মিঠাপুর-উত্তর রাজাপুর পানি ব্যবস্থাপনা দলের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম। পানি ব্যবস্থাপনা দলের সভাপতি বিধান চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মোঃ অলিদ হাসান, মোঃ আলমগীর হোসেন, মোঃ ইমরান হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলিটেটর বি এম আলমগীর কবিরও মোস্তফা কামাল এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর সাঈদুর রহমান ও মামুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কৃতি কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন