ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে অস্ত্র-গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:৪১

রাজধানীর বাড্ডা থানার পশ্চিম পদরদিয়া এলাকা থেকে পিস্তল, গুলি ও হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- সায়হাম আহমেদ মুন্না ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল।

এবিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার বিকেলে বাড্ডার পশ্চিম পদরদিয়া এলাকা থেকে সায়হাম আহমেদ মুন্নাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশের একটি টিম। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

হেরোইন ও গুলি উদ্ধার সম্পর্কে ওসি বলেন, মুন্নাকে জিজ্ঞাসাবাদ ও তার দেয়া তথ্যমতে বেলা সোয়া ৫টায় বাড্ডার পূর্বাচল ২৬ নং লেন এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এসময় জুয়েলের কাছ থেকেও উদ্ধার করা হয় ২ রাউন্ড পিস্তলের গুলি ও ১০০ গ্রাম হেরোইন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজসে অবৈধ অস্ত্র ব্যবহার করে বাড্ডা থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটন করতো। এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র এবং মাদক আইনে পৃথক ২ টি মামলা করা হয়েছে। 

প্রীতি / প্রীতি

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ