ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সার্জেন্ট নাজমুল এর দুরদর্শীতায় ৪০ কেজি গাঁজাসহ আটক-২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২১ বিকাল ৫:৫

 সার্জেন্ট নাজমুল হুদা ও তার সহকারী ট্রাফিক পুলিশ শাহজাহান মিয়ার দুরদর্শীতায় খামারবাড়ি এলাকা থেকে দায়িত্ব পালনের সময় ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়। সোমবার আনুমানিক রাত ৯.১৫ মিনিটের সময় টেংগো ১১৬ ক- ২৫৬১৩, ঢাকা মেট্রো-ভ- ১১-১৪৬৩ নাম্বারের একটি প্রাইভেট কার’কে সিগন্যাল দেন সার্জেন্ট নাজমুল ও তার সহযোগী শাহজাহান।

প্রাইভেট কার ড্রাইবার এর কাছে গাড়ির কাগজ পত্র দেখতে চাইলে ড্রাইবার অপারগতা শিকার করেন এবং কোনো কাগজ দেখাতে পারেন নি ড্রাইবার মো. হানিফ। ড্রাইবার হানিফ ও ওয়াশিকুর রহমানের আচরণ সন্দেহজনক মনে হওয়াতে তার গাড়ি তল্লাশি করতে চান সার্জেন্ট নাজমুল হুদা। তখনি ড্রাইবার হানিফ ও ওয়াশিকুর পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাদের দৌঁড়ে গিয়ে ধরতে সক্ষম হন সার্জেন্ট নাজমুল হুদা ও তার সহযোগী ট্রাফিক পুলিশ শাহজাহান মিয়া। পরবর্তীতে উক্ত আটককৃত প্রাইভেট কার তল্লাশি করে প্রায় ৪০ কেজি গাঁজা সদৃশ বস্তু সহ ৪ টি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার সহ ড্রাইবার হানিফ ও ওয়াশিকুর রহমানকে আটক করেন তারা। আটককৃত হানিফ ও ওয়াশিকুর রহমানকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জের মদনপুর এলাকা হতে রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় গাঁজা নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম শামীম জানান, ডিএমপি কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও ট্রাফিক বিভাগের পুলিশ) এর নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশের পাশাপাশি আমাদের ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের মাদকদ্রব্য উদ্ধার কাজ চলমান থাকবে।

সার্জেন্ট নাজমুল হুদার এমন সাহসিকতার জন্য সাধুবাদ জানিয়েছেন তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম শামীম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ টেবিলে ১৯/গ (৩৮) অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের  উদ্দ্যেশে নিজ নিজ দখলে রেখে বহন করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তেঁজগাও থানার অফিসার ইনচার্জ শামীম-উর রশিদ তালুকদার।

এমএসএম / এমএসএম

মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ