ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বোয়ালমারীতে জেলা পরিষদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২১-১২-২০২২ বিকাল ৫:৩৩
ফরিদপুরের বোয়ালমারীতে ডাক বাংলো রোডে অবস্থিত জেলা পরিষদ মার্কেটে বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই মার্কেটে অবস্থিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের ব্যবসায়িক অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় অফিসটি বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জেলা পরিষদের ডাক বাংলোয় বিকালে এক সংবাদ সম্মেলন করেন।এতে তিনি অভিযোগ করেন সরকারী এ মার্কেটের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। নির্মাণ কাজ চূড়ান্ত ভাবে শেষ না হতেই এর ছাঁদ দিয়ে পানি পড়তে শুরু করেছে। ভবনের একটি ওয়াল তৈরী না করে অপর একটি ভবনের ওয়াল ব্যবহার করায় সংযোগ স্থল দিয়ে পানি চুঁইয়ে  এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে প্রান্ত সিদ্দিক বলেন, আমি জেলা পরিষদের মার্কেটের একটি কক্ষ ব্যবসায়িক অফিস হিসেবে ব্যবহার করি। ছাঁদ ও ওয়াল দিয়ে পানি পড়ায় বার বার জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তাদের গাফিলতির কারণেই আজ আমার ভয়ংকর ক্ষতি হলো। তিনি বলেন, প্রায় সাড়ে ৫লাখ টাকা খরচ করে আমি কক্ষের ডেকোরেশন করেছি। এছাড়া ঘরে এসি, আইপিএস ছিল। আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজ, চেক বইসহ যাবতীয় ডকুমেন্ট অফিসে ছিল। সবই আগুন এবং ফায়ার ব্রিগেডের পানিতে নষ্ট হয়েছে। 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাফাত ইসলাম বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাকিব আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।
এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার বলেন, বৈদ্যুতিক গোলযোগের দরুন এসির কমপ্রেসার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে পানি দেয়ার কারণে ডেকোরেশন কিছুটা নষ্ট হয়েছে। এছাড়া ৪/৫টি চেয়ার, এসি, আইপিএস নষ্ট হয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার