শান্তিগঞ্জে গরু চুরি প্রতিরোধে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময়
শান্তিগঞ্জে গরু চুরি প্রতিরোধে শান্তিগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সাংবাদিকদের সাথে সহযোগীতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৮.০০ ঘটিকার সময় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জনসচেতনতা মূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনসচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভায় গরু চুরি প্রতিরোধে দিকনির্দেশনা মূলক বক্তব্যে জগন্নাথপুর সার্কেল এএসপি শুভাশিস ধর বলেন, আমরা মাদক ও গরু চুরি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ফলো করি। শীতের সময়ে সাধারণত চোরেরা গরু চুরির জন্য প্রস্তুতি নিয়ে থাকে। সাংবাদিক ও পুলিশের সম্মেলিত প্রচেষ্টায় আমাদের এসব প্রতিরোধ করতে হবে। আপনাদের এলকায় কোন চোর থাকলে অবশ্যই আমাদের জানাবেন, যদি তার গতিবিধি সন্দেহজনক হয় তাহলে তাকে একটু অবজারভেশনে রাখবেন। আমি আশ করি অতীতের মতো যেকোনো দুর্যোগ ও সমস্যা মোকাবিলায় আপনারা আমাদের পাশে থাকবেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, এলাকায় যেকোনো ধরনের চুরি ডাকাতি ও অপরাধ দমনে সাধারণ জনসাধারণের মাঝে জনসচেতনতা মূলক সভা করা হচ্ছে। থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে। গরু চুরি ঠেকাতে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করে রাত জেগে পাহারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন আমি শান্তিগঞ্জ থানায় গত আট মাস ধরে আছি এই সময়ের মধ্যে এখানে কোন বড় ধরনের গরু চুরির ঘটনা ঘটেনি। ইহা সম্ভব হয়েছে আপনাদের তৎপরতা ও সহযোগিতার কারনে। আশাকরি এসব প্রতিরোধে ভবিষ্যতেও আপনারা এরকম প্রয়েজনীয় পরামর্শ ও সহযোগিতা করে যাবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মোঃ বুরহান উদ্দিন, অর্থ সম্পাদক খালেদ হাসান, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, প্রচার সম্পাদক সানুর আহমেদ সুলতান, ক্রীড়া সম্পাদক আবু খালেদ ও সাংবাদিক তুরান আহমদ প্রমূখ।
সুজন / সুজন
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ