গুলিস্তানে ট্রাকচাপায় ২ হোটেল কর্মচারী নিহত
রাজধানীর পল্টনের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। তারা হলেন- জাকির (৩০) ও শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, ডাস্টবিনে ময়লা ফেলে ফেরার সময় রাজ হোটেলের দুই কর্মচারী জাকির ও শাকিলকে চাপা দেয় একটি ট্রাক। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে।
রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে তারা হোটেলেই থাকতেন।
জামান / জামান
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ