বোয়ালমারীতে মির্জা ফকরুল সহ সকল রাজবন্দীর মুক্তি দাবী
রাজ পথের প্রধান বিরোধী দল বি এন পির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ দেশের সকল রাজবন্দীর মুক্তি দাবী ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি র প্রতিবাদে রবিবার ফরিদপুরের বোয়ালমারীতে এক সংবাদ ব্রিফিং এর আয়োজন করেন দলটির কেন্দ্রীয় সদস্য, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর।
সকাল ১০ টায় স্থানীয় সবদু মিয়া মার্কেটে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ ব্রিফিংএ লিখিত বক্তব্যে শাহ জাফর বলেন,দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে দেশবাসী আজ দিশে হারা। এ দিকে নজর না দিয়ে সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত। দেশের গণতান্ত্রীক শাসন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা এক দলীয় সৈর শাসন কায়েম করেছে। ভোটাধিকার সহ সর্ব প্রকার নাগরিক ও মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। রাষ্ট্রীয় জুলুম-অত্যাচারের বিরুদ্ধে গোটা দেশবাসী যখন বি এন পির নেতৃত্বে ফুঁসে উঠছে সেই মূহুর্তে সরকার শত শত সাজানো গায়েবি মামলা দিয়ে হাজার-হাজার বিরোধী নেতাকর্মীদের কারাবন্দী করছে। গুম-খুনেরও শিকার হচ্ছে অগণিত নেতাকর্মী। এই রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিণতি কখনই শুভ হবেনা। শাহ জাফর বলেন,সারা দেশের ন্যয় বোয়ালমারীতেও গায়েবি বোমা হামলা মামলা দিয়ে বি এন পি নেতাকর্মীদের হয়রানি করছে। ইতিমধ্যে ১২ জন নেতাকর্মীকে আটক করে জেলে পাঠিয়েছে। যদিও গ্রেফতারকৃতরা সহ মামলার সকল আসামীই নিরাপরাধ। গ্রেফতার ও আরো গায়েবী মামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অনেক নেতাকর্মীর কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়েরও অভিযোগ করা হয় সংবাদ ব্রিফিংএ। এ জুলুম-অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফকরুল সহ সকল রাজবন্দীর আশু মুক্তি ও প্রশাসনের নিরপেক্ষ আচরণের দাবী জানান শাহ মোঃ আবু জাফর। সংবাদ ব্রিফিং কালে অন্যান্যের মধ্যে উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দীন মিয়া ঝুনু,সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু,কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম,পৌর বি এন পির সভাপতি শেখ আফছার উদ্দীন,সহ সভাপতি মোঃ সাইফুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,বি এন পি নেতা জাহাঙ্গীর আলম মুকুল,যুবদল নেতা মিনহাজুর রহমান লিপন,মহিবুল ইসলাম তুহিন ও ছাত্রদল নেতা মাহফুজ মিয়া,মাহবুব হাসান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন