হরিরামপুরে তানভীরের নার্সারিতে ফুটেছে দুর্লভ প্রজাতির লাল কদম
বর্ষার অন্যতম অনুষঙ্গ কদম ফুল। কদম ফুলের সৌন্দর্যে বিমোহিত হন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কদমফুলে মুগ্ধ হয়ে তাঁর শিহরণ জাগানিয়া বর্ষার গানে লিখেছেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মনেও দোলা দিয়েছে কদম ফুল। তিনি লিখেছেনÑ‘দোলে শিহরে কদম, বিদরে কেয়া/নামিল দেয়া’ বর্ষার কবিতা ও গান। প্রয়াত নিসর্গবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মা অনন্য এই ফুল সম্পর্কে তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বইয়ে লিখেছেনÑবর্ণে গন্ধে সৌন্দর্যে কদম এ দেশের রূপসী তরুর অন্যতম’।
কদম ফুল দেখতে বলের মতো গোল। এ ফুলের ভেতরভাগে রয়েছে মাংসল পুষ্পাধার। যাতে পাপড়িগুলো আটকে থাকে। পাপড়ির মাথায় থাকে পরাগ। সচরাচর আমরা যে কদম ফুল দেখি তার পাপড়িগুলো হলুদ এবং পরাগ সাদা রঙের হয়। তবে এবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের তানভীর আহমেদের নার্সারিতে ফুটেছে দুর্লভ লাল কদম। সাধারণত কদমের পাপড়ি হলুদ রঙের হলেও লাল কদমের পাপড়ি হয় লাল রঙের। বাংলাদেশে লাল কদম এখন প্রায় বিলুপ্তির পথে।
তানভীর আহমেদ জানান, ২০১৬ সালে তিনি লাল কদম ফুল গাছের সন্ধান পান নারায়নগঞ্জের এক বাড়িতে। সেখান থেকেই একটি ডাল সংগ্রহ করে আনেন তিনি। বর্তমানে তার নার্সারিতে অন্তত ১৬টি লাল কদম ফুল গাছ রয়েছে। যার মধ্যে ৪/৫টিতে ফুল ফুটেছে। বাকিগুলোও ফুল ফোটার অপেক্ষায়।
শুধু লাল কদমই নয়, তানভীরের নার্সারিতে রয়েছে দুর্লভ সব ফুলের সমারোহ। তার সংগ্রহে রয়েছে সাদা, হলুদ ও নীল রঙের কৃষ্ণচূড়া, রাজ অশোক, পারিজাত, শ্বেত শিমুল, গোলাপী শিমুল, হলুদ শিমুল, সাদা হিজল, হিমঝুড়ি, গোল্ডেন চেইন, অপরূপ চাপা, হলুদ পলাশ, হাজার পাপড়ির পদ্ম, কালো রঙের জবা। এর মধ্যে সাদা সোনালু, সাদা কৃষ্ণচূড়া, সাদা হিজল ও গোল্ডেন চেইন ফুলগাছ বাংলাদেশের অন্য কোথাও নেই বলেও দাবি করেন তানভীর।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার