বোয়ালমারীতে পঞ্চম পড়ুয়াদের ব্যতিক্রমী এক মিলন মেলা
ফরিদপুরে বোয়ালমারী উপজেলার গুনবহা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ঐতিহ্যবাহী এ স্কুলটিতে ১৯৯২ সালে পঞ্চম পড়ুয়া ও পাঠদানকারীদের এক অভূতপূর্ব মিলন মেলা শুক্রবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত। ঐ দিন দুপুরে মনোজ্ঞ এ পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে স্কুল প্রাঙ্গণে তৈরি হয় শৈশবের উচ্ছ্বাস-আবেগে ভরা আনন্দ ঘন এক পরিবেশের।সেই কবে পঞ্চম পাস করা শিক্ষার্থীরা কর্মময় জীবনের ব্যস্ততার খাতা গুঁছিয়ে নাড়ীর টানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন অনুষ্ঠানে যোগ দিতে। শৈশবের সহপাঠীদের কাছে পেয়ে তারা হারিয়ে যান একে অপরের মধ্যে। চলে পিছনে ফেলে আসা বৈচিত্রময় স্মৃতি রোমন্থনের এক রোমাঞ্চকর প্রতিযোগিতা।
প্রাক্তন ছাত্র মো. গালিবুর রহমান ও সাইদুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় এ পুনর্মিলনী উৎসবে স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমর কান্তি খাঁ, সহকারি শিক্ষক প্রসাদ মুখার্জি, স্বপন কুমার বিশ্বাস, রোমেছা খানম ও গাজী দিলশানারা জামান রোজী। প্রাক্তন ছাত্র এবং গুনবহা ইউ পি সদস্য নাজমুল হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মো. বাবুল হাসান এর সঞ্চালনাশয় আয়োজক '৯২ ব্যাচ এর পক্ষ থেকে স্মৃতিচারণ করেন মো. গালিবুর রহমান, আলহাজ্ব মো. মিরাজ হোসেন, মো. রাকিবুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, রবিউল ইসলাম ও ওবায়দুর রহমান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র কাজী হাসান ফিরোজ।
স্মৃতিচারণ করতে গিয়ে সবাই স্মৃতিকাতর হয়ে পড়েন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমর কান্তি খাঁ প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক সংবর্ধিত হয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমার একচল্লিশ বছরের শিক্ষকতার জীবনে এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি। সভাপতির বক্তব্যে কাজী হাসান ফিরোজ বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এটাই প্রথম কোন ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। মো. রাকিবুল ইসলাম বিদ্যালয়ে ৯২ ব্যাচের স্মৃতি আরো শতবর্ষ অম্লান রাখতে একটা দর্শনীয় ফটক নির্মাণে সভাপতির মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অনুমতি প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied