ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যানবাহন পারাপার


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২১ দুপুর ১০:৩৬
কঠোর বিধিনিষেধ শি‌থিল হওয়ায় মহাসড়‌কে বেড়েছে প‌রিবহন চলাচল।ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৩ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলে ৩২ হাজার ৭১৩টি পরিবহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।
 
এর মধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৭ হাজার ৪৩ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৬৭০টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা। তবে গতকালের টোল আদায়ের পরিমাণ ছিল ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। যা গেল ২৪ ঘণ্টায় প্রায় ১০ লাখ টাকা কম আদায় হয়েছে। সেই সঙ্গে কমেছে পরিবহনের সংখ্যাও।
 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যে টোল আদায় হয়েছে সেটা তার আগের ২৪ ঘণ্টায় বেশি ছিল। রোববারও মহাসড়কে পরিবহনের ব্যাপক চাপ রয়েছে। এছাড়াও গত শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় সেতু দিয়ে ৩২ হাজার ৭১৩টি পরিবহন পারাপার হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার