সাভারে শ্রমিকদের সঙ্গে এমপি জয়ের মতবিনিময়
সাভারে কারখানায় শ্রমিকদের উৎপাদনে উৎসাহ বাড়াতে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
সোমবার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০৬ তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ মতবিনিময় সভার আয়োজন করেন শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি।
এতে হেমায়েতপুরে বিভিন্ন কারখানায় কর্মরত সিরাজগঞ্জ ও কাজীপুর উপজেলার কয়েক হাজার নারী-পুরুষ শ্রমিক অংশ নেন। এসময় সংসদ সদস্য তানভীর শাকিল জয় শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা করেন ও তাদেরকে উৎপাদনে আরও উৎসাহী হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশে পোশাক কারখানাগুলো টিকিয়ে রাখতে শ্রমিদের প্রতি আহবান জানান।
এসময় সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভি পি শাহজালাল মুকুল, শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,সাংগঠনিক সম্পাদক এ জি এস আব্দুর রউফ সরকার পরানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied