কাপ্তাইয়ে বিজিবির আয়োজনে মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকাল ৩:৩০ হতে রাঙামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গাছড়া রিভারভিউ পার্ক এন্ড পিকনিক স্পটের সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক উৎসব " এর চতুর্থ পর্বে অনুষ্ঠিত হলো ১১৯ নং ভার্য্যাতলী মৌজার নান্দনিক পরিবেশনা। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এই সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করেন।
এই দিনে ভার্য্যাতলী মৌজায় বসবাসরত পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পাংখোয়া সম্প্রদায়ের জীবনধারা, তাদের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্য, শিকারী নৃত্য, পাংখোয়া গান সহ বিভিন্ন ঐতিহ্য পরিবেশন করেন। এসময় তুমুল করতালিতে পার্কে আগত দর্শকরা এই অনুষ্ঠান উপভোগ করেন।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, এএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান উপভোগ করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, সদ্য বিদায়ী ইউএনও মুনতাসির জাহান, ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, সহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী, মহিলা ও পুরুষ এবং বিজিবির পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এই নান্দনিক পরিবেশনা উপভোগ করেন।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি জানান, ব্যাটালিয়ন এর অধীন ৬টি মৌজায় বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং তাদের শিল্পীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমাদের এই আয়োজন।
প্রসঙ্গতঃ কাপ্তাই বিজিবির আয়োজনে এই সাংস্কৃতিক উৎসব গত ১৩ জানুয়ারি উদ্বোধন করা হয়। এদিন ওয়াগ্গা মৌজার তঞ্চঙ্গ্যা শিল্পীরা তাদের পরিবেশনা করেন। এছাড়া গত ২০ জানুয়ারি রাইখালী মৌজা এবং ২১ জানুয়ারি নারানগিরি মৌজার শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করেন। এছাড়া আগামী ৪ ফেব্রুয়ারী চিৎমরম মৌজা এবং ১০ ফেব্রুয়ারী পেকুয়া মৌজার শিল্পীরা তাদের পরিবেশনা পরিবেশন করবেন।
ছবির ক্যাপশনঃ পাংখোয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শিকারী নৃত্য পরিবেশন করেছেন পাংখোয়া শিল্পীরা।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
Link Copied