কাপ্তাইয়ে নির্মিত হলো নান্দনিক গ্রন্থকুঠির
রাঙামাটির কাপ্তাই উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের একক প্রচেস্টায় কাপ্তাইয়ে নির্মিত হলো দৃষ্টিনন্দন গ্রন্থকুঠির নামে একটি লাইব্রেরী। কাপ্তাই উপজেলা পরিষদ এর পাশেই নান্দনিক কারুকার্য সম্বলিত এই গ্রন্থকুঠির যে কাউকে মুগ্ধ করবে। সোমবার গ্রন্থকুঠিরে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ ইকো ম্যাটেরিয়ালস এর উপর এই লাইব্রেরীটি তৈরি করা হয়েছে। যেখানে বাঁশ, কাঠ, বেত, গাছের ব্যবহার করে তৈরি হয়েছে এই গ্রন্থকুঠির। তাছাড়া অপূর্ব পেইন্টিংস এর মাধ্যমে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেস্টা করা হয়েছে এই লাইব্রেরির ভিতরে ও বাইরে।
এবিষয়ে কাপ্তাই উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, বর্তমানে যুবসমাজকে বই পড়ার প্রতি আকর্ষন করতে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষে মুলত এই গ্রন্থকুঠিরটি স্থাপন করা হয়েছে। এছাড়া "গ্রন্থকুটির" টি তৈরি করা আমার অনেক স্বপ্ন ছিলো। যেটি হবে একটা ট্রি হাউস লাইব্রেরি। সম্পূর্ণ ইকো ম্যাটেরিয়ালস এর ব্যবহার করে উপজেলা পরিষদ চত্তরের সামনেই শৈল্পিকরূপে এটি তৈরি করা হয়েছে। এই গ্রন্থকুঠির নির্মাণে বাঁশ, কাঠ, বেত, গাছ ব্যবহার করা হয়েছে। এছাড়া পেইন্টিংস এর মাধ্যমে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেস্টা করা হয়েছে। আর সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে মেহগনি গাছের গুঁড়ি দিয়ে টেবিল, আর নারকেল গাছের গুঁড়ি ব্যবহার করে বসার টুল ও টেবিলের রূপ দেয়া হয়েছে। এই গ্রন্থকুঠিরে বিভিন্ন বিষয়ভিত্তিব বই রয়েছে। যেমন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশ, বিজ্ঞানভিত্তিক, ধর্মীয়, শিশুতোষ, আইন,গল্প,উপন্যাস,কবিতা সহ নানান বই আছে এখানে।
সাবেক ইউএনও মুনতাসির জাহান আরো জানান, এই গ্রন্থকুঠির নির্মাণে রাঙামাটি জেলা প্রশাসন, কাপ্তাই উপজেলা প্রশাসন সহ সকলের ঐকান্তিক প্রচেস্টা ছিলো। এই গ্রন্থকুঠির কাপ্তাইয়ে শিল্প, সাহিত্য সহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যুবসমাজকে জানান দিতে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Link Copied