কোরবানির বর্জ্য পরিচ্ছন্নকর্মীর হাতে দিন : তাপস
কোরবানির বর্জ্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিতে বলেছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (২১ জুলাই) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তাপস বলেন, ত্যাগের মহিমায় ঈদুল আজহা সারাদেশে উদযাপিত হচ্ছে। মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ঢাকাবাসীসহ দেশবাসীকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, ঢাকাবাসীর কাছে নিবেদন করবো আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করুন। আপনারা কোরবানির বর্জ্য আমাদের নির্ধারিত স্থান ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিন। যাতে করে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহর থেকে সকল বর্জ্য অপসারণ করতে পারি।
ডিএসসিসি মেয়র আরো বলেন, আমাদের বিশাল জনবল আজ থেকে মাঠে কাজ করবে। আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।
জামান / জামান
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ