ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাত ১২টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে : আতিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৭-২০২১ বিকাল ৬:৫০

প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য আজ রাত ১২টার মধ্যেই অপসারণের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার (২১ জুলাই) দুপুরে ডিএনসিসির ভাটারা (সাঈদনগর) এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, আমরা পুরো ফোর্স নিয়ে নেমে পড়েছি। আমি নিজে, আমার কর্মকর্তা এবং আমার সকল কাউন্সিলর নেমেছেন। আমি বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এটাও বলেছি, যে ওয়ার্ড আগে পরিষ্কার করতে পারবে সেই কাউন্সিলরের জন্য বিশেষ পুরস্কার আছে।

তিনি বলেন, যেহেতু এটা তিন দিনের জন্য কোরবানি। অনেকেই আজ, কাল এবং পরশুও কোরবানি দেবেন। আমরা ধরে নিয়েছি, আজ ৯০ শতাংশ হবে। এখানে দুটি চ্যালেঞ্জ। প্রথমত, কোরবানির বর্জ্য পরিষ্কার। দ্বিতীয়ত, হাট যারা নিয়েছে তাদের হাট পরিষ্কার করা। আমরা কাজটি করছি।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা টার্গেট নিয়েছি, আজ রাত ১২টার মধ্যে সব কাউন্সিলরকে যার যার এলাকা পরিষ্কার করার জন্য। আমি মনে করি আমাদের সব কর্মী কাজ করবে।’

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা কোরবানি দিয়ে বর্জ্যটাকে ড্রেনে ফেলবেন না। ড্রেনটাকে ক্লিয়ার রাখুন। এখন কিন্তু এই বৃষ্টি, এই রৌদ্র। এডিস মশার জন্য কিন্তু এটাই মুখ্য সময়। আমরা যদি ড্রেন বন্ধ করে দেই তাহলে এডিস মশা বেড়ে যাবে। তাই ড্রেনকে প্রবাহিত রাখুন। ড্রেন বন্ধ থাকলে পানি উপরে উঠে যাবে।

মেয়র বলেন, নগরবাসীকে ৬ লাখ ৭০ হাজার পলিব্যাগ দেয়া হয়েছে। সেই পলিব্যাগে মাংস রেখে বর্জ্য যদি ড্রেনে ফেলে দেয়া হয় তা কিন্তু হতে পারে না। আমি এখন বিভিন্ন এলাকায় যাব। আমি এখন যাব এবং দেখব। যদি কোথাও বর্জ্য পাই সেখানে সেই বর্জ্য তো পরিষ্কার করবই না বরং উল্টো বর্জ্য এনে ফেলে দেব। একটি বাড়ির জন্য নগর কিন্তু শেষ হয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, ‘আজ যে কোরবানি হবে সেগুলো রাত ১২টার মধ্যে পরিষ্কার করে ফেলবো। এটাই আমার টার্গেট। এবার তিনটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে কাজ করছি। সেগুলো হচ্ছে- করোনা, ডেঙ্গু ও কোরবানি। ১১ হাজার ৪০০ কর্মী মাঠে কাজ করবো।’

জামান / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার